আমাদের নবী দঃ ওনার ছায়া ছিলো না - Alyusuf1997.blogspot.com
হে মাহবুব! আপনি বলে দিন, ‘হে  মানবকুল, যদি    তোমরা       আল্লাহ্‌কে     ভালবেসে    থাকো    তবে  আমার   অনুসারী   হয়ে   যাও,   আল্লাহ্‌   তোমাদেরকে  ভালবাসেন    এবং    আল্লাহ্‌    তোমাদের    গুনাহ    ক্ষমা  করবেন; আর আল্লাহ্‌ ক্ষমাশীল, দয়ালু।

Pageviews

September 13, 2017

আমাদের নবী দঃ ওনার ছায়া ছিলো না

আমাদের নবী রসূলে আরবী সকল নবীর সেরা নবী উভয় জগতের নবী কাউছারের মালিক নবী হায়াতুন্নবী উম্মতের কান্ডারী নবী  হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-উনার যে কোন ছায়া মোবারক ছিল না--
Subhan Allah kiya nam hai name Muhammad S:


সুবহানআল্লাহ .নিম্নে তার দলীল পেশ করা হলো----........
১. মোল্লা আলী ক্বারী রহমতুল্লাহি জামিউল ওসায়েল ফি শরহে শামায়েল কিতাবের ২১৭ পৃষ্ঠায় উল্লেখ করেছেন যে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-উনার ছায়া মোবারক ছিলনা।
যেমন হাদীস শরীফে উল্লেখ আছে-
وفى حديث ابن عباس قال لم يكن لرسول الله صلى الله عليه وسلم ظل ولم يقم مع الشمس قط الا غلب ضوءه ضوء الشمس ولم يقم مع سراج قط الا غلب ضوءه ضوء السراج.
অর্থঃ-“হযরত ইবনে আব্বাস রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত তিনি বলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-উনার কোন ছায়া মোবারক ছিল না। এবং সূর্যের আলোতে কখনও তাঁর ছায়া পড়তোনা। আরো বর্ণিত আছে-
উনারআলো সূর্যের আলোকে অতিক্রম করে যেত। আর বাতির আলোতেও কখনো তাঁর ছায়া মোবারক পড়তোনা। কেননা তাঁর আলো বাতির আলোকে ছাড়িয়ে যেতো।”
২.
আল্লামা শায়েখ ইব্রাহীম বেজরী রহমতুল্লাহি আল মাওয়াহেবুল লাদুন্নিয়া আলা শামায়েলে মুহম্মদিয়ার ১০৫ পৃষ্ঠায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-উনার নূরের দেহ মোবারক সূর্যের আলোর চেয়েও অধিক মর্যাদা সম্পন্ন তা বর্ণনা করতে গিয়ে বলেন-
وفى حديث ابن عباس لم يكن لرسول الله صلى الله عليه وسلم ظل ولم يقع مع الشمس قط الا غلب ضوءه ضوءها ولم يقع مع سراج قط الا علب ضوءه ضوءه.
অর্থঃ- “হযরত ইবনে আব্বাস রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত আছে তিনি বলেন, আল্লাহ্র রাসূল সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-উনার ছায়া মোবারক ছিলনা এবং সূর্যের আলোতেও কখনই তাঁর ছায়া মোবারক পড়তো না। কেননা তাঁর নূরের আলো সূর্যের আলোকেও অতিক্রম করে যেতো। আর বাতির আলোতেও কখনই তাঁর ছায়া মোবারক পড়তো না কেননা তাঁর আলো বাতির আলোর উপরেও প্রাধান্য লাভ করতো।”
৩.
হযরত জালালুদ্দীন সুয়ুতী রহমতুল্লাহি তার খাছায়েছুল কুবরা নামক কিতাবে বর্ণনা করেছেন যে, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-উনার কোন ছায়া ছিলনা।
যেমন হাদীস শরীফে উনারশাদ হয়েছে-
اخرج الحكيم الترمذى عن ذكوان فى نوادر الاصول ان رسول الله صلى الله عليه وسلم لم يكن يرى له ظل فى شمس ولا قمر.
অর্থঃ- হাকীম তিরমীযী ফি নাওয়াদিরিল উসূল কিতাবে জাকওয়ান থেকে বর্ননা করেন- “নিশ্চয়ই সূর্য ও চাঁদের আলোতেও রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-উনার ছায়া মোবারক দেখা যেতো না।”
৪.
হযরত আল্লামা ইবনে সাবাহ রহমতুল্লাহি শেফাউস সুদুরে বলেন, “হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-উনার বৈশিষ্ট সমূহ থেকে ইহাও একটি বৈশিষ্ট্য যে, উনারছায়া ছিলনা।” যেমন তিনি বলেন-
ان ظله كان لا يقع على الارض لانه كان نورا فكان اذا مشى فى الشمس اوالقمر لا ينظر له ظل.
অর্থঃ- “নিশ্চয়ই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম-উনার ছায়া মোবারক ষমিনে পড়তো না কেননা তিনি ছিলেন নূর। অতঃপর যখন তিনি সূর্য অথবা চাঁদের আলোতে হাঁটতেন তখন তাঁর ছায়া মোবারক দৃষ্টিগোচর হতোনা।
৫.
আল্লামা সোলায়মান জামাল রহমতুল্লাহি তার ফতুহাতে আহমাদিয়া শরহে হামজিয়া কিতাবে উল্লেখ করেছেন যে,
لم يكن له صلى الله تعالى عليه وسلم ظل يظهر فى شمس ولا قمر.
অর্থঃ- “হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-উনার ছায়া মোবারক ছিলনা। এমনকি চাঁদ ও সূর্যের আলোতেও তাঁর ছায়া মোবারক প্রকাশ পেতো না।

হযরত আল্লামা হুসাইন ইবনে মুহম্মদ দিয়ারে বেকরী রহমতুল্লাহি তাঁর খামীছ ফি আহওয়ালে আনফুসে নাফীস নামক কিতাবে বর্ণনা করেন-
لم يقع ظله صلى الله تعالى عليه وسلم على الاض ولايرى له ظل فى شمس ولا قمر.
অর্থঃ- “হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-উনার ছায়া মোবারক জমিনে পড়তো না এবং চাঁদ ও সূর্যের আলোতেও তাঁর ছায়া মোবারক দেখা যেতো না।”

হযরত আল্লামা সাইয়্যিদ যুরকানী রহমতুল্লাহি তাঁর শরহে মাওয়াহেবুল লাদুন্নীয়া শরীফে বর্ণনা করেছেন-
لم يكن له صلى الله عليه وسلم ظل فى شمس ولاقمر لانه كان نورا-
অর্থঃ- “চাঁদ ও সূর্যের আলোতেও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-উনার ছায়া মোবারক ছিল না। কেননা তিনি নূর ছিলেন।” (আর নূরের কোন ছায়া নেই) (সুবহানআল্লাহ)
ভালো লাগলে পোস্টি শেয়ার করুন

No comments: