কানযুল ঈমান এখন এপ আকারে
===================
ডঃ আব্দুল বাতেন মিয়াজী
▶▶▶▶▶▶▶▶▶▶▶▶▶▶▶▶▶▶
[লিংকটি বন্ধুদের সাথে শেয়ার করুন]
কানযুল ঈমান এপস
আলহামদুলিল্লাহি রাব্বিল 'আলামীন ওয়াস সালাতু ওয়াসসালামু 'আলা রাসূলিল্লাহিল কারীম ﷺ।
আ'লা হযরত ইমাম আহমেদ রেজা রাহমাতুল্লাহি আলাইহি অনুদিত পবিত্র কুরআনের সর্বশ্রেষ্ঠ অনুবাদ "কানযুল ঈমান" কে এপ আকারে পাবলিশ করলাম। মহান রবের কাছে অসংখ্য শুকরিয়া যে তিনি তাঁর প্রিয় হাবীব ﷺ- ওনার উছীলায় আমাকে এই মহান দায়িত্ব পালনের সুযোগ দিয়েছেন। আমার সাথে অনেক আশেকে রাসূল এ মহৎ কাজে শরীক হয়েছেন। আল্লাহ পাক তাঁর প্রিয় বন্ধুগণের নেক নজরে যেন আমাদের এই মহান কার্যকে কবুল করেন। আমীন।
প্রথমেই ধন্যবাদ জানাই www.kanzulimaan.com এর উদ্যোক্তাদের। তাদের ওয়েবসাইটে কানযুল ঈমানের টেক্সট থাকায় আমাদের পরিশ্রম অনেকটা কমে গিয়েছে। তবে এর মাঝে টাইপিংএ কিছু ভুলত্রুটি থাকা স্বাভাবিক। সময়ের অভাবে আমরা পুরো ৩০ পারা প্রুফ রীডিং করতে পারিনি।
ইনশাআল্লাহ,
পর্যায়ক্রমে তা করা হবে এবং সুদূর ভবিষ্যতে আপনাদের কাছে একটি নির্ভুল কানযুল ঈমান তুলে ধরবো।
১১৪ টি সুরার ক্যালিগ্রাফি ডিজাইন করে এই মহৎ কাজের বিশাল আনজাম দিয়েছেন তানজানিয়াতে বসবাসরত আমাদের এক প্রবাসী ভাই, নাজমুল হক্ব। অন্যান্য কাজে অনেকেই এর সাথে সম্পৃক্ত। তাদের নাম উল্লেখ না করলেও মহান আল্লাহ পাক তাদের সবাইকে এর জন্য উত্তম প্রতিদান দিবেন।
এখনো যেভাবে আপনি সহযোগিতা করতে পারেনঃ
==========================
১। পারা বা সুরা হিসেবে ভাগ করে নিয়ে একেক জন একেক সুরা বা পারা প্রুফ দেখে সাদকায়ে জারিয়ায় অংশ নিতে পারেন।
২। যারা হাফেযে কুরআন আছেন, তাদেরকে বিশেষ ভাবে অনুরোধ করবো, আরবি এবারতগুলো ভালো করে দেখে দিতে। আমি সুরা ইয়াসীনের হাফেয, সেটি এর মধ্যেই দেখেছি। আলহামদুলিল্লাহ, তাতে কোনও ভুল নেই।
৩। আপাতত সুরা হিসেবে সাজিয়েছি। তবে এর সাথে পারারও উল্লেখ রয়েছে যাতে সহজে পারা ও সুরার অবস্থান নির্ণয় কয়া যায়। ইনশাআল্লাহ সুদূর ভবিষ্যতে পারার সূচিও দেয়া হবে। কেউ চাইলে সরাসরি পারাতে যেতে পারবেন। (অবশ্য তা করা আছে। সময়ের স্বল্পতার কারণে আমি সেগুলোকে সূচিতে এড করিনি।)
৪। যে কেউ চাইলে ইচ্ছে মতো সূচির মাধ্যমে কাংখিত সুরায় যেতে পারবেন, আবার চাইলে এক সুরা থেকে পরের সুরায় কিংবা পূর্বের সুরায় যেতে পারবেন। এর জন্য previous / next button ব্যবহার করতে হবে। আর ডানে কিংবা বামে টেনে নিলে (swipe করলে) সুরার পূর্ববর্তী/পরবর্তী অংশে যেতে পারবেন। কিছুক্ষণ ব্যবহার করলেই এসব ব্যাপারগুলো বুঝে ফেলবেন।
৫। "নূরনবী " এর মতো এখানেও ফেসবুক লগিনের ব্যবস্থা রেখেছি। যাতে আপনারা সহজেই লিংকটি ফেসবুক বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন।
৬। নূরনবী এর তুলনায় কানযুল ঈমানে বেশ কিছু নতুনত্ব আনা হয়েছে।
৭। পূর্বের মতো এখানেও কপি করার সুযোগ রাখা হয়েছে। এর জন্য স্ক্রীনে কিছুক্ষণ চেপে ধরতে হবে। কিছু কিছু মোবাইলে কপি সাপোর্ট না-ও করতে পারে।
সর্বশেষ সবার পরামর্শ এবং দোয়া কামনা করছি। দীর্ঘ একমাস দিন এবং রাত মিলিয়ে প্রায় ১০ থেকে ১৪ ঘণ্টা এর পেছনে ব্যয় করেছি। ইনশাআল্লাহ পরবর্তীতে সুন্নিয়তের খেদমতে আরো এপ আসছে। আল্লাহ্ যেন আমাকে সুস্থ রাখেন এবং এ কাজের জন্য কবুল করেন। ঘণ্টার হিসেবে প্রায় ৪০০ ঘণ্টা লেগেছে। এর প্রতিদান আমি মহান রবের কাছে শেষ বিচারের দিনে চাইবো এবং তাঁর প্রিয় হাবীব ﷺ-এর হস্ত মুবারক থেকে নিতে যেন আল্লাহ্ পাক কবুল করুন। আমীন!
Pageviews
April 18, 2017
কানযুল ঈমান এপস ইনস্টল করুন
Tags
# islamic book
# আলা'হযরত
# এপস
# কানযুল ঈমান
# তফসিরে কুরআন
Share This
About MUHAMMAD Abdullah AL YUSUF
তফসিরে কুরআন
Labels:
islamic book,
আলা'হযরত,
এপস,
কানযুল ঈমান,
তফসিরে কুরআন
Subscribe to:
Post Comments (Atom)
💖💖💖💖💖💖💖💖💖💖💖
Thanks for visit My website

No comments:
Post a Comment